Skip to main content

আত্মার পরিশুদ্ধি

قَدۡ اَفۡلَحَ مَنۡ زَكّٰٮهَاۙ

নিঃসন্দেহে সফল হয়ে গেছে সেই ব্যক্তির নফসকে পরিশুদ্ধ করেছে…”

আশ শামস / আয়াত ৯

যখন দুনিয়াদারি হৃদয়ের কাছে পেশ করা হয়, হৃদয় হয় তা প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করে। যদি এটি গ্রহণ করে, হৃদয় একটি স্পঞ্জের মতো হয়ে যায় এবং এটিকে শুষে নেয়। এখন, হৃদয় থেকে দুনিয়াদারি বের করতে হোলে স্পঞ্জ থেকে যে ভাবে কালি  ঠিক সেই ভাবে বের করতে হবে। আর সে প্রক্রিয়াটি হোল বারবার হৃদয়ে চাপ দেওয়া- যা অত্যন্ত বেদনাদায়ক।

ধৈর্য্য ধারন করুন. প্রতিটি চাপ ব্যাথা দিবে, কিন্তু এরপরও এই পরিস্কার চিরস্থায়ী নয়।

সফলতা আত্মার শুদ্ধিকরণ, যা সাহস এবং ধৈর্যের সাথে ব্যথা অনুভব করার ফলাফল।

সাফল্য একটি গন্তব্য নয়. এটা আমাদের জীবনের চ্যালেঞ্জকে নৈতিকভাবে মোকাবিলা করা। আপনার বাড়ির আকার বা আপনার বাচ্চার গ্রেড পয়েন্ট দ্বারা সাফল্য নির্ধারণ করা যায় না। এটি একটি অর্জন যা একমাত্র আল্লাহ্‌র  মানদণ্ডে নির্ধারিত করা হবে। যদি আপনার প্রচেষ্টা  আপনার হৃদয়কে ধুয়ে ফেলে তবেই আপনি সফল যদিও সমাজের চোখে  আপনার জীবন একটি জগাখিচুড়ির জীবন। এবং যদি আপনার স্বাচ্ছন্দ্য আপনার হৃদয়কে সহানুভূতিহীন করে এবং আল্লাহ্‌র নিদর্শনগুলির প্রতি উদাসীন করে তবে আপনি সত্যিকারেই ব্যর্থ যদিও আপনার জীবন অন্য সকলের ঈর্ষার কারন।

সৃষ্টিকর্তা যেভাবে সাফল্যকে সংজ্ঞায়িত করেছেন সেভাবে জীবনের সাফল্যকে সংজ্ঞায়িত করুন। অন্তর শুদ্ধিকরণের (তাজকিয়া) দিকে নজর দিন, শুধুমাত্র জীবনের কষ্টগুললোর দিকে নয়।

সুত্রঃ Yasmin Mogahed- https://quranreflect.com/posts/14063 & Dalia Mogahed- https://quranreflect.com/posts/299 ভাবানুবাদঃ মাসুদ আলী

Leave a Reply