Skip to main content

আল্লাহকে ভালবাসাই প্রকৃত ভালবাসা

ভালবাসা কি? একজন ব্যক্তির জীবনে যেভাবে এই ভালবাসার প্রকৃতি এবং গুরত্ব প্রতিফলিত হয় সেটা বোধহয় কোন ভাষা বা লিখায় বলে বোঝানো বা ব্যাখ্যা করে বোঝানো সম্ভব হবে না। আমরা যেভাবে বৈজ্ঞানিক কোন  কিছুকে ফর্মূলা দিয়ে সত্য প্রমান করে থাকি, ভালবাসার গুরুত্ব সেভাবে ফর্মূলা দিয়ে প্রমান করা সম্ভব নয়।

তারপরও আমরা প্রত্যেকেই জানি ভালোবাসা কী এবং আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা কতটা  শক্তিশালী একটা শক্তি।

  • ভালবাসা জীবনের অপ্রতিরোধ্য শক্তি।
  • ভালবাসা আপনাকে মোহিত করে,
  • ভালবাসা আপনাকে আঁকড়ে ধরে,
  • ভালবাসা আপনাকে চালিত করে এবং
  • আপনি এই ভালবাসার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত।
  • শুধু যদি ভালবাসা থাকে তাহলে পৃথিবীতে এমন কিছু নাই যা আপনার উপর চাপিয়ে দিতে হবে, কারন ভালবাসা না থাকলেই কেবলমাত্র চাপানোর কথা আসে।

ঈমান (বিশ্বাস) এমন একটি জিনিস যা তোমার হৃদয়ের গভীরে ঢুকাতে হবে এবং আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করতে হবে- অন্য যে কোন কিছু বা যে কোন ভালবাসার চাইতে অনেক বেশি।

যতক্ষন না পর্যন্ত আপনার ভালবাসা অন্য সব ভালবাসাকে পিছে ফেলে না আসতে পারছে ততোক্ষণ পর্যন্ত আপনি এ ভালবাসার শক্তি , এ ঈমানের ভালবাসাকে উপলব্ধি করতে পারবেন না।

আল্লাহর প্রতি এই ভালোবাসা গড়ে তোলার জন্য আমাদের অবসর নিতে হবে অথবা কোনো গুহায় নির্জনে বাস করতে হবে না।

এই ভালবাসা পেতে আপনাকে আমাদের আল্লাহর প্রতিনিধি  (খলিফা) হিসেবে কাজ করতে হবে। আমরা রাস্তা, অফিস বা বাসা যেখানেই থাকি না কেন আল্লাহর প্রতি ভালবাসা আমাদেরকে আল্লাহ্‌র প্রতিনিধি (খলিফা) হিসেবে দায়িত্ব পালনের প্রেরণা যোগায়। এই ভালবাসাকে সঙ্গে নিয়ে আমরা আল্লাহর বান্দা হিসাবে যখন যেখানে প্রয়োজন অকপটে ত্যাগ স্বীকার করতে হবে।

আল্লাহর প্রতি ভালবাসা এমন এক ভালবাসা যেটা শুধুমাত্র আমাদের আল্লাহকে ভালবাসতে শেখায় না বরং আল্লাহর সৃষ্টি যতকিছু আছে সবকিছুকে ভালবাসতে শেখায়। আল্লাহর প্রতি প্রকৃত ভালোবাসা মানুষকে এবং তাদের প্রয়োজনের প্রতি যত্নশীল করে তুলতে সাহায্য করে।

সুত্রঃ “In the Early Hours” – Khurram Murad, pp. 63, 64/ ভাবানুবাদঃ ফাতেমা বিনতে আযাদ

Leave a Reply