স্বাস্থ্যবিধি
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর অভ্যাস ছিলো সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, দাগমুক্ত ও পরিপাটি পোষাক পরিধান করা এবং নিজেকে সুগন্ধযুক্ত রাখা।
ইমাম আল বুখারি বলেছেন, রসূল (সাঃ) বলেছেন,
“আল্লাহ সেই ব্যাক্তির গত সপ্তাহের গুনাহ মাফ করে দিবেন, যে শুক্রবারে গোসল করলো, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, যে কোন সুগন্ধি ব্যাবহার করলো তারপর, সে [জুমার নামাজের জন্য] বাইরে গেল এবং দুই মুসলিম ভাই একত্রিত বসলো অর্থাৎ একজন আরেকজনকে এড়িয়ে গেল না। অতঃপর সে যেখানে সুযোগ নামায পড়লো এবং ইমামের [খুতবা] শুনলো। “
শুক্রবা্রে গোসল করা বিশেষভাবে প্রয়োজন কারণ এটি মুসলমানদের জন্য ‘সাপ্তাহিক ঈদ।
এর অর্থ এই নয় যে শুধুমাত্র শুক্রবারেই গোসল করতে হবে, সর্বোত্তম স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতার জন্য যতবার প্রয়োজন ততবারই গোসল করতে হবে।
মহানবী (সাঃ) গোসলের জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করেননি এবং যখনই ইচ্ছা তখনই তিনি (সাঃ) গোসল করতেন, এমনকি মাঝরাতেও করতেন, যেমনটি বর্ণনা করেছেন মা আয়েশা (রাঃ)!
আপনার সাথে সুগন্ধির একটি ছোট বোতল রাখতে ভুলবেন না এবং আপনার এবং আপনার চারপাশের লোকদের আনন্দ দেওয়ার জন্য এটি নিয়মিত ব্যবহার করতে ভুলবেন না, যেমনটি হাদিসগুলো স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে। সুগন্ধ মানুষ এবং ফেরেশতারাও ভালবাসে এবং পছন্দ করে, এবং আল্লাহ তাঁর সৃষ্টিকে আনন্দিত দেখতে ভালবাসেন।
সুত্রঃ “Islamic Manners” – Abdul Fattah Abu Ghudda
