Skip to main content

.আল্লাহকে স্মরণ কর!

সুতারং, তোমরা
আমাকে স্মরণ রাখো, আমিও তোমাদেরকে স্মরণ রাখবো আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং
আমার নিয়ামত অস্বীকার করো না।“

আল বাকারাহ / আয়াত ১৫২

আপনি
এর থেকে শান্তিদায়ক অবস্থান আর কি কল্পনা করতে পারেন, যেখানে আপনার সৃষ্টিকর্তা, সংরক্ষণকারী, বিশ্বজগতের পালনকর্তা আপনাকে স্মরণ করছেন!

পবিত্র কোরআনে তারাই প্রশংসিত যারা হাটতে, বসত, শয়নে আল্লাহকে স্মরণ করে থাকে এবং দুনিয়া আর জান্নাত নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন থাকে।

তারাই তো বিজ্ঞ ও জ্ঞানী যাদের হৃদয় সব সময়, সব অবস্থায় এবং জীবনের সকল অধ্যায় আল্লাহকে স্মরণ করতে থাকে।

আবু উসমানকে একবার প্রশ্ন করা হয়েছিলো যেঃ “কেন আমরা আল্লাহকে স্মরণ করি কিন্তু আমাদের অন্তরে এর মধুর প্রভাব অনুভব করি না?” তিনি বললেন, “আল্লাহকে ধন্যবাদ জানান এই জন্য যে তিনি অন্তত আপনার শরীরের একটি অঙ্গকে তাঁর আনুগত্যের জন্য অনুপ্রাণিত করেছেন।”

আলুসি বলেছেন,
“আল্লাহকে স্মরণ করার তিনটি উপায় রয়েছে।

ü  প্রথমটি হচ্ছে জিহবা দিয়ে অর্থাৎ আল্ললাহকে ধন্যবাদ দেওয়া বা প্রশংসা করা, গুনগুন করে তার মহিমা বর্ণনা করা, কোরআন তিলোয়াত করা ইত্যাদি।

ü  দ্বিতীয়টি হচ্ছে হৃদয় (এবং মন) দিয়ে সকল সৃষ্টি জগত নিয়ে চিন্তা করা এবং ইসলামের বিভিন্ন বাধ্যবাধকতার পিছনে প্রজ্ঞা আবিষ্কার করা, আখেরাতের পুরস্কার এবং শাস্তি সম্পর্কে চিন্তা করা, আল্লাহর গুণাবলী বোঝা এবং আল্লাহর দেওয়া বিভিন্ন রহস্য উদঘাটন করা।

ü  তৃতীয়তটি হচ্ছে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহর অনুমোদিত কাজে নিয়োজিত রাখা এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা।

সর্বদা আল্লাহকে স্মরণ করার উপদেশ আমাদের প্রতি আল্লাহর সর্বাত্মক এবং অপ্রতিরোধ্য ভালবাসার প্রতিফলন।

আল্লাহর দরজা আমাদের জন্য সবসময়ই খোলাঃ আমাকে স্মরণ করো এবং আমিও আপনাকে স্মরণ করবো। আমাদের কেবলমাত্র সেই দরজায় প্রবেশের পথ খুঁজে বের করতে হবে।

তাহলে চেষ্টা করুন, আপনার সমস্ত মুহূর্ত, আপনার সমস্ত চিন্তাভাবনা এবং আপনার সমস্ত কাজকে আল্লাহর স্মরণে পূর্ণ করার জন্য।

সুত্রঃ
“In the Early Hours” – Khurram Murad/ “Tafsir Ishraq
Al-Ma’ani” – Syed Iqbal Zaheer

Leave a Reply