Skip to main content

আল্লাহ্‌কে স্মরণ

“সুতরাং আমাকে তোমরা স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবো। এবং আমার প্রতি কৃতজ্ঞ থাকো আর আমাকে অগ্রাহ্য করো না।“

আল বাকারাহ / আয়াত

তুমি কি এর থেকে শান্তিদায়ক অবস্থান কল্পনা করতে পারো, যেখানে তোমার সৃষ্টিকর্তা, সংরক্ষণকারী, বিশ্বজগতের পালনকর্তা তোমাকে স্মরণ করছেন? পবিত্র কোরআনে তারাই প্রশংসিত যারা হাটতে বসতে শুতে, ঘুরতে আল্লাহকে স্মরণ করে থাকে এবং দুনিয়া আর জান্নাত নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন থাকে। তারাই তো বিজ্ঞ ও জ্ঞানী যাদের হৃদয় সব সময়, সব অবস্থানে এবং সব রকমের অবস্থায় আল্লাহকে স্মরণ করতে থাকে।

সাইদ ইবনে যুবায়ের (রাঃ) বলেছেন যেঃ- “সে তার রবের আনুগত্য করেনি, যে তাকে স্মরণ করেনি- সে যতই তসবিহ করুক , সে যতই আল্লাহর মহিমা বর্ণনা করুক অথবা যতই কুরআন তিলাওয়াত করুক না কেন।”

আবু উসমানকে (রাঃ) একবার প্রশ্ন করা হয়েছিলো যে, “আমরা আল্লাহকে স্মরণ করি কিন্তু কেন আমাদের অন্তরে এর মধুর প্রভাব অনুভব করি না?”  তিনি বললেন, “আল্লাহকে ধন্যবাদ জানান এই জন্য যে তিনি অন্তত আপনার শরীরের একটি অঙ্গকে তাঁর আনুগত্যের জন্য অনুপ্রাণিত করেছেন।”

আলুসি (রাঃ) বলেছেন, “আল্লাহকে স্মরণ করার তিনটি উপায় রয়েছে। প্রথমটি হচ্ছে জিহবা দিয়ে অর্থাৎ আল্ললাহকে ধন্যবাদ দেওয়া বা প্রশংসা করা, গুনগুন করে তার মহিমা বর্ণনা করা, কোরআন তিলোয়াত করা ইত্যাদি। দ্বিতীয়টি হচ্ছে হৃদয় (এবং মন) দিয়ে সকল সৃষ্টি জগত নিয়ে চিন্তা করা এবং ইসলামের বিভিন্ন বাধ্যবাধকতার করনীয় কাজগুলির (এবাদত) পিছনে প্রজ্ঞা আবিষ্কার করা, আখেরাতের পুরস্কার এবং শাস্তি সম্পর্কে চিন্তা করা, আল্লাহর গুণাবলী বোঝা এবং আল্লাহর দেওয়া বিভিন্ন রহস্য উদঘাটন করা।  তৃতীয়তটি হচ্ছে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহর অনুমোদিত কাজে নিয়োজিত রাখা এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা।

সর্বদা আল্লাহকে স্মরণ করার উপদেশ আমাদের প্রতি আল্লাহর সর্বাত্মক এবং অপ্রতিরোধ্য ভালবাসার প্রতিফলন। আল্লাহর দরজা আমাদের জন্য সবসময়ই খোলা- “আমাকে স্মরণ করো এবং আমিও তোমাকে স্মরণ করবো।“  আমাদের কেবলমাত্র সেই দরজায় প্রবেশের পথ খুঁজে বের করতে হবে। তাহলে চেষ্টা করুন, আপনার সমস্ত মুহূর্ত, আপনার সমস্ত চিন্তাভাবনা এবং আপনার সমস্ত কাজকে আল্লাহর স্মরণে পূর্ণ করার জন্য।

সুত্রঃ In the Early Hours” – Khurram Murad, pp. 21-25 / “Tafsir Ishraq Al-Ma’ani” – Syed Iqbal Zaheer, vol. 1, p. 184 / ভাবানুবাদঃ ফাতেমা বিনতে আযাদ

Leave a Reply