Skip to main content

কঠিন পরিশ্রম

“হে মানুষ! তুমি তোমার প্রভুর জন্য পরিশ্রম করে যাচ্ছো, এবং তুমি তার সাথে দেখা করবে।“

আল-ইনশিকাক / আয়াত ৬

মানুষ এই দুনিয়ায় কঠিন পরিশ্রম করে যাচ্ছে, তার দ্বায়িত্ব পালন করছে এবং মানুষিক এবং শারীরিকভাবে তার বল প্রয়োগ করে যাচ্ছে।

এসবই সে করছে দিনের শেষে আল্লাহর দরবারে ফিরে যাওয়ার জন্য, যেমনটি অন্যান্য সৃষ্টি করে থাকে।

অনেকে পরিশ্রম করে শুধু আনন্দ উপভোগের জন্য। এই দুনিয়ায় কিছুই কষ্ট করা ছাড়া সহজে এসে ধরা দেয় নাঃ যদি কোন সময় এমন হয়ে থাকে যে শারীরিক পরিশ্রম দরকার হয় না তাহলে সেখানে অবশ্যই কিছু মানুষিক আবেগ কাজে লাগাতে হয়।

এই দুনিয়ায় ধনী এবং গরীব একই রকম, যদিও তাদের পরিশ্রমের ধরন এবং আকারে ভিন্নতা রয়েছে।

দুনিয়ার জীবনে কঠোর পরিশ্রমটাই হচ্ছে সবকিছুর উর্ধে সেটাই আমাদের বার বার মনে করিয়ে দেয়।

কিন্ত যখন আমরা আমাদের প্রভুর সাথে মিলিত হবো, তখন আমাদের দুই ভাগে ভাগ করা হবেঃ

একজন কষ্ট স্বীকার করবে এই দুনিয়ার কষ্টের তুলনায়,

এবং অন্য আরেকটি দল যারা তাদের আত্মসমর্পন এবং আনুগত্য দেখিয়েছেন আল্লাহর সামনে, তারা তখন এমন বিশ্রামে থাকবে যে দুনিয়ার এই পরিশ্রমের কথা ভুলে যাবে।

সুত্রঃ “In The Shade of The Quran” – Sayyid Qutb, Vol.18, p. 96

Leave a Reply