Skip to main content

কুরআনের আয়াতকে দোয়ায় পরিণত করুন!

اَفَلَا يَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰى قُلُوۡبٍ اَقۡفَالُهَا‏

“তারা কি কুরআন নিয়ে চিন্তাভাবনা করেনি, নাকি তাদের মনের ওপর তালা লাগানো আছে?”

সূরা মুহাম্মদ / আয়াত ২৪

আপনি কুরআন পড়ছেন, পড়তে পড়তে আয়াত পেলেন যেখানে জান্নাতের উল্লেখ আছে, একটু  থামুন, এবং আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করুন।

যদি জাহান্নামের উল্লেখ আসে,

  • থামুন এবং আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আল্লাহকে বলুন।

যদি একদল ভাল লোকের কথা উল্লেখ থাকে, যেমন বিশ্বাসীদের কথা, বা যারা নেক কাজ করতে পারদর্শী (আলমুহসিনীন), বা যারা আল্লাহকে স্মরণ করে (আলমুতাকিন):

  • থামুন এবং আল্লাহর কাছে দোয়া করুন- তিনি যেন আপনাকে সেই লোকদের মতো করেন।

যদি আপনি খারাপ লোকদের  দলের উল্লেখ পান, যেমন জালেম লোক (আলজালেমীন), বা অবাধ্য লোক (ফাসিকীন), বা মুনাফিক (মোনাফেকীন):

  • থামুন এবং বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকুন, আপনাকে যেন সেই লোকদের মতো না করেন।

আপনি হয়তো ভাবতে পারেন, “এই ভাবে কুরআন পড়ার মাঝে থামলে এতে অনেক সময় লাগবে।  আমি দ্রুত কুরআন খতম করতে চাই। আমি আসলে আমার অন্যদের সাথে প্রতিযোগিতায় আছি!”

এইসব হচ্ছে ঠুনকো চিন্তা, যা আমাদেরকে কুরআন নিয়ে চিন্তা ভাবনা করা থেকে দূরে রাখতে চায়।

সুত্রঃ part 1 of Imam Fadel Soliman’s series “How to ponder the Quran even if you don’t know Arabic.” https://youtu.be/S-WwZqr6LBg )

#পাঁচ_মিনিটের_পড়া

Leave a Reply