Skip to main content

স্বাগতম হিজরি ১৪৪৪!

নবীর উম্মাত হিসেবে আমরা ইতিহাসকে দেখবো  হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন-ইতিহাসের আলোকে। আর তা হল মানব-সভ্যতার ইতিহাসে সেই নতুন অধ্যায় যা  শুরু হয়েছে নবীজির জন্ম থেকে – হিজরতের আগে এবং পরে। 

আমাদের জীবন তাই আবর্তিত হোক – চন্দ্র মাসগুলোর হিসেবে। হয়তো জীবনের সকল ক্ষেত্রে এটি বাস্তবায়ন সম্ভব না হতে পারে,

তবুও আসুন এবাদত আর আত্ম-উন্নয়নের ক্ষেত্রে আমরা চন্দ্র মাসগুলোকে জীবনের সাথী বানিয়ে নেই। 

হিজরি সন শুরু হয় হিজরাহ ও ইব্রাহীম (আঃ) এর ত্যাগ ও কোরবানীর চেতনা দিয়ে এবং শেষও হয় একই চেতনায়। 

ইসলামী বছর ইসলামের কোন আড়ম্বর ও গৌরবের বিষয় নয় বরং প্রতিবছর মুসলমানকে তার ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং তাদের প্রস্তুত করে তোলে একই কাজ করতে। 

হিজরি বর্ষের শুরু কারও জন্মদিন, বা কোনও রাজা বা শাসকের আদেশ থেকে নয়- ইসলামী শিক্ষা, ভ্রাতৃত্ব ও ঐক্যের ভিত্তিতে আমরা এটি শুরু করি এবং শেষ করি। 

ইসলামী বিধিবিধান প্রতিপালন ও পরিকল্পিত সন গণনার প্রয়োজনেই মূলত হিজরি সনের উদ্ভব ঘটে।

Leave a Reply