Skip to main content

উম্মাহঃ এক সম্প্রদায়

 اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمۡ اُمَّةً وَّاحِدَةً ‌ۖ وَّاَنَا رَبُّكُمۡ فَاعۡبُدُوۡنِ

“তোমাদের এ উম্মাহ আসলে এক উম্মাহ। আর আমি তোমাদের রব। কাজেই তোমরা আমার ইবাদাত করো।“

আল আম্বিয়া: আয়াত ৯২

কুরআনে বিভিন্ন  নবীদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে দেখা গেছে যে তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বার বার অবিচার এবং নির্যাতনের  সম্মুখীন হয়েছেন এবং পরবর্তীতে আল্লাহই আবার তাদের সেই অবস্থা থেকে রক্ষা করেছেন। এবং প্রত্যেকের চরিত্র ও দাওয়াতের স্বতন্ত্র বৈশিষ্ট নিয়ে আলোচনা করে কোরআন ঘোষণা করে যে রসূল মুহাম্মদ (সাঃ) নতুন কোন দ্বীন বা ধর্ম নিয়ে আসেননি।  সুতরাং, পৃথিবীর মানব ইতিহাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সমস্ত নবী এবং তাদের অনুসারীরা একটি একক সম্প্রদায় গঠন করেছেন যেখানে আল্লাহ তাদের প্রভু এবং একমাত্র আল্লাহরই এবাদাত করা সেই সম্প্রদায়ের দায়িত্ব ও কর্তব্য ।

আল্লাহ সমগ্র সৃষ্টির একমাত্র মালিক ও প্রভু এবং সকল সৃষ্টির  সার্বভৌমত্ব আল্লাহ্‌র ঈমানের মৌলিক ভিত্তি এবং  সকল মুসলমান ও সেই সাথে মানবতার ঐক্যের মৌলিক উপাদান।

এটা হলো নবীদের সম্প্রদায়ঃ একটি একক সম্প্রদায়, একই বিশ্বাস ভাগ করে নেওয়া, একই পথের অনুসরণ করা, এবং এক আল্লাহ্‌র দিকে ফিরে আসা।

সুতরাং দুনিয়াতে আমরা একক সম্প্রদায়, এবং জান্নাতে আমাদের এক আল্লাহ।

সুত্রঃ “The Quran: Annotated Interpretation in Modern English” – Ali Unal, p. 678 / “In The Shade of The Quran” – Sayyid Qutb, Vol. 12, p. 70/ ভাবানুবাদঃ ফাতেমা বিনতে আযাদ

Leave a Reply